SpyTrack GPS – শর্তাবলী

SpyTrack GPS-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রদত্ত সকল পণ্য ও সেবা ক্রয়, ব্যবহার ও গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে।

সাধারণ শর্ত

SpyTrack GPS একটি আধুনিক GPS Tracking ও Fleet Management সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা ব্যক্তি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং ফ্লিট মালিকদের জন্য প্রযুক্তিনির্ভর সমাধান প্রদান করে। প্রতিষ্ঠান যেকোনো সময় পূর্ব ঘোষণা ব্যতীত শর্তাবলী পরিবর্তন, সংযোজন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। আপডেটকৃত শর্তাবলী ওয়েবসাইট বা পেজে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।

পণ্য ও সেবা বিবরণ

আমাদের সেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে GPS Tracker ডিভাইস, Vehicle Tracking System (VTS), Fleet Management Software এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সাপোর্ট।

প্রতিটি পণ্যের ফিচার, কার্যকারিতা, সাবস্ক্রিপশন চার্জ এবং সার্ভিস প্ল্যান সময় ও প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। গ্রাহককে পণ্য/সেবা গ্রহণের পূর্বে সর্বশেষ তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ডেলিভারি ও সময়সীমা

অর্ডার নিশ্চিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হয়।

  • ঢাকা মহানগর এলাকায়: ১–৩ কর্মদিবস
  • ঢাকার বাইরে: ২–৫ কর্মদিবস
  • একইসাথে একাধিক পন্য অর্ডার করলে ডেলিভারি চার্জ একবারই নেয়া হবে।
  • ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে: ৬০ টাকা
  • সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ: ১০০ টাকা
  • সারা বাংলাদেশ: ১২০ টাকা

বিশেষ পরিস্থিতিতে (যেমন: প্রাকৃতিক দুর্যোগ, লজিস্টিক সমস্যা, স্টক স্বল্পতা) ডেলিভারিতে বিলম্ব হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহককে যথাসময়ে অবহিত করা হবে। ডিভাইস ইনস্টলেশন সার্ভিস আলাদা সময়সূচি অনুযায়ী সম্পন্ন হতে পারে।

মূল্য ও পেমেন্ট নীতিমালা

পণ্যের মূল্য এবং সার্ভিস চার্জ নির্ধারিত ও সময়ভেদে পরিবর্তনযোগ্য।

আমরা নিম্নোক্ত পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি:

  • নগদ (Cash)
  • ব্যাংক ট্রান্সফার
  • মোবাইল ব্যাংকিং (bKash, Nagad ইত্যাদি)

অর্ডার নিশ্চিত করার জন্য সম্পূর্ণ বা আংশিক অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে। পেমেন্ট সম্পন্ন না হলে প্রতিষ্ঠান অর্ডার বাতিল করার অধিকার রাখে।

পণ্য ফেরত নীতিমালা

গ্রাহক পণ্য গ্রহণের পর ৩ (তিন) কার্যদিবসে উৎপাদনজনিত ত্রুটি সনাক্ত করলে তা পরিবর্তন বা ফেরত দিতে পারবেন।

তবে নিম্নোক্ত ক্ষেত্রে পণ্য ফেরত গ্রহণযোগ্য নয়:

  • শারীরিক ক্ষতি বা ভাঙন
  • পানি/আগুনে ক্ষতি
  • ভুল ইনস্টলেশন বা ব্যবহারজনিত সমস্যা
  • অনুমতিহীন মেরামত বা পরিবর্তন

পণ্য অবশ্যই অরিজিনাল প্যাকেজিং, এক্সেসরিজ ও ইনভয়েসসহ ফেরত প্রদান করতে হবে।

মূল্য ফেরত নীতিমালা

যদি পণ্য বা সেবায় বৈধ সমস্যা (যেমন: উৎপাদনজনিত ত্রুটি) প্রমাণিত হয়, তবে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে মূল্য ফেরত প্রদান করা হবে।

রিফান্ড সাধারণত গ্রাহকের ব্যবহৃত পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে (যেখানে সম্ভব)। সার্ভিস এক্টিভেশন সম্পন্ন হওয়ার পর সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়, তবে বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠান বিবেচনা করতে পারে।

বিক্রয়োত্তর সেবা

SpyTrack GPS গ্রাহকদের জন্য নির্ধারিত সময়ের ওয়ারেন্টি এবং টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে। আমাদের সাপোর্ট সেবার মধ্যে অন্তর্ভুক্ত:

  • সফটওয়্যার/অ্যাপ সাপোর্ট
  • লাইভ ট্র্যাকিং সহায়তা
  • ডিভাইস সংক্রান্ত সমস্যা সমাধান

যেকোনো সমস্যার ক্ষেত্রে গ্রাহককে আমাদের নির্ধারিত হেল্পলাইন বা কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে।

ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয়

ক্রয়ের পূর্বে অবশ্যই পণ্যের ফিচার ও ডিটেইলস বিস্তারিত জেনে নিবেন। এক্ষেত্রে পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ডিটেইলস সর্বাধিক গ্রহণযোগ্য। পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

গ্রাহকের দায়িত্ব

গ্রাহককে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে এবং ডিভাইস যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। ডিভাইস কোনো অবৈধ বা অননৈতিক কাজে ব্যবহার করা হলে তার সম্পূর্ণ দায় গ্রাহকের উপর বর্তাবে এবং প্রতিষ্ঠান এই ক্ষেত্রে দায়ী থাকবে না।

ওয়ারেন্টি ও রিফান্ড পলিসি

SpyTrack GPS-এর সকল GPS Tracker ডিভাইসের জন্য নিম্নোক্ত ওয়ারেন্টি নীতিমালা প্রযোজ্য। SpyTrack GPS শুধুমাত্র ডিভাইসের উৎপাদনজনিত ত্রুটি (Manufacturing Defect) এবং হার্ডওয়্যার সমস্যার জন্য ওয়ারেন্টি প্রদান করে। সফটওয়্যার বা ট্র্যাকিং সার্ভিস এই ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।

ডিভাইস অনুযায়ী ওয়ারেন্টি সাধারণত ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত প্রযোজ্য হবে, যা ক্রয়ের তারিখ থেকে গণনা করা হবে। ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে ডিভাইস মেরামত বা প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা হবে (স্টক অনুযায়ী)।

ওয়ারেন্টি সেবা পেতে হলে অবশ্যই প্রদান করতে হবে:

  • ক্রয়ের ইনভয়েস / রশিদ
  • ডিভাইস সিরিয়াল নম্বর (যদি থাকে)
  • ওয়ারেন্টি কার্ড

নিম্নোক্ত কারণে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না:

  • শারীরিক ক্ষতি (ভাঙা/পোড়া/চাপা)
  • পানি বা আগুনে ক্ষতি
  • ভুল ইনস্টলেশন বা ব্যবহার
  • অননুমোদিত মেরামত বা পরিবর্তন
  • বিদ্যুৎজনিত ক্ষতি (Short Circuit / Over Voltage)

মালিকানা ও ব্যবহার অধিকার

পূর্ণ অর্থ পরিশোধের পর ক্লায়েন্ট কাজের পূর্ণ মালিকানা পাবেন। তবে ক্লায়ন্ট লিখিতভাবে অনুরোধ না করলে বি-সফট তার পোর্টফোলিওতে সম্পন্ন কাজ প্রদর্শনের অধিকার রাখে।

দায়বদ্ধতা সীমাবদ্ধতা

SpyTrack GPS কোনো প্রকার সরাসরি বা পরোক্ষ ক্ষতি, আর্থিক ক্ষতি, দুর্ঘটনা বা তৃতীয় পক্ষের কার্যকলাপের জন্য দায়ী থাকবে না।

নেটওয়ার্ক সমস্যা, GPS সিগন্যাল সমস্যা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ট্র্যাকিং ডাটায় বিলম্ব বা সাময়িক অসামঞ্জস্য দেখা দিতে পারে।

গোপনীয়তা নীতি

গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ডাটা যথাযথ নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হয়। আইনগত বাধ্যবাধকতা ছাড়া কোনো তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ার করা হয় না। গ্রাহকের ট্র্যাকিং ডাটা শুধুমাত্র অনুমোদিত ব্যবহারের জন্য প্রযোজ্য।

আইন ও বিধি

এই শর্তাবলী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালত চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে গণ্য হবে।